প্রকাশ :: ... | ... | ...

মাইজভাণ্ডারে মাদ্রাসা-এ-গাউসুল আযম ও এতিমখানার যৌথ উদ্যোগে জশনে জুলুস


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

যথাযথ ভাবগাম্ভীর্য ও ধর্মীয় মর্যাদায় চট্টগ্রামের মাইজভাণ্ডারে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। আওলাদে রাসূল, রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মা.) প্রতিষ্ঠিত মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী এবং উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার যৌথ উদ্যোগে গত ১২ রবিউল আউয়াল এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৮টায় পবিত্র কোরআন খতম ও মিলাদ-কিয়ামের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জশনে জুলুস বের করা হয়। জুলুসটি মাইজভাণ্ডার দরবার শরীফের বিভিন্ন মাজার জিয়ারত শেষে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে সমবেত হয়। পরে বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাছেম। মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন ও মাওলানা কায়সার উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার মাবুদিয়া মঞ্জিলের শাহজাদা সৈয়দ গোলাম রব্বানী মাইজভাণ্ডারী (ম.)। আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন, প্রভাষক মাওলানা রফিক উদ্দিন, প্রভাষক মাওলানা মুজিবুল হক, উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সুপার মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, পরিচালনা পর্ষদের সদস্য জালাল উদ্দিন চৌধুরী, ওমর ফারুক, মাদ্রাসা পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মুহাম্মদ ইয়াকুবসহ ওলামায়ে কেরাম।অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মাওলানা হাবিব উল্লাহ, মাওলানা জানে আলম, মাওলানা তাজুল ইসলাম, বাবলু, সাজ্জাদ হোসাইন আরমান কাওয়াল, হাফেজ মাওলানা আবুল কালাম, প্রভাষক মুহাম্মদ হেলাল উদ্দিন, রাশেদুল করিম, সবুজ চন্দ্র, নুরুল করিম চৌধুরী, শফিউল আজম চৌধুরী, উম্মুল ওয়ারা, মুহাম্মদ রবিউল হোসেন, মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মুহাম্মদ জাকারিয়া আলম, মাওলানা মুহাম্মদ এমদাদ হোসেন, মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা মুহাম্মদ জালাল উদ্দীন, ক্বারী মোহাম্মদ ফোরকান, মাজিদুল ইসলাম, জোবাইদা বেগম, জোবাইদুন্নাহার, রাবেয়া সোলতানা, আকলিমা আকতার, হাফেজ মাওলানা ইকরামসহ অনেকে।