| ছবি: সংগ্রহীত
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সদর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেছেন। বৃহস্পতিবার নেতৃবৃন্দ গাউসুল আজম হযরত মাওলানা শাহ্ সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর রওজা শরীফ, বিল বিরাসত হযরত মাওলানা সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (বাবা ভাণ্ডারী) (ক.)-এর রওজা শরীফ, অছি গাউসুল আজম দেলোয়ার হোসাইন মাইজভাণ্ডারী (ক.)-এর রওজা শরীফ এবং বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর রওজা শরীফ জিয়ারত করেন। এ সময় তাঁরা পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। জিয়ারতকালে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য শফিউল আলম, রাউজান উপজেলার সাংগঠনিক সমন্বয়ক সাদিকুজ্জামান শফি, নবগঠিত কমিটির সভাপতি কাজী আবদুল হাকিম সেলিম, সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক মো. আবু ছালেক, যুগ্ম সম্পাদক টিপু সুলতান কালু, সাংগঠনিক সম্পাদক খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক ইউনুছ সওদাগর, সাধন শীল, আব্দুর রহিম ফাহিম, শাহেদ হোসেন পারভেজ, মোহাম্মদ মামুন, কামাল শরীফ, মোহাম্মদ সেলিম, মামুনুল আলম, মোহাম্মদ জামাল উদ্দিন মনু, বাহাদুর, নুরুল আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।