প্রকাশ :: ... | ... | ...

রাউজানে অবৈধ ইটভাটায় আগাম সতর্কতা, নোটিশ পরিবেশ অধিদপ্তরের


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আগাম সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বিশেষ করে সনাতন প্রযুক্তির ড্রাম চিমনি ও ফিক্সড চিমনিবিশিষ্ট ইটভাটায় আগুন না দেওয়া এবং জ্বালানি কাঠ ও কৃষিজমির টপসয়েল ব্যবহার বন্ধে ভাটা মালিকদের সতর্ক করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালকের নির্দেশে এ কার্যক্রম পরিচালনা করা হয়।এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক চন্দন বিশ্বাস রাউজানের বিভিন্ন ইটভাটা সরেজমিনে পরিদর্শন করেন।তিনি প্রতিটি ভাটায় গিয়ে মালিকদের হাতে সতর্কতামূলক নোটিশ তুলে দেন।নোটিশে অবৈধ ইটভাটায় আগুন না দেওয়া, জ্বালানি কাঠ ব্যবহার না করা এবং কৃষিজমির উপরিভাগের মাটি সংগ্রহ ও ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের জন্য ভাটা মালিকদের সতর্ক করা হয়।পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নির্দেশনা অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা কিংবা পরিবেশের ক্ষতি হয়- এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ধারাবাহিকভাবে নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সংরক্ষণের লক্ষ্যে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ধারাবাহিকভাবে নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক চন্দন বিশ্বাস বলেন, অবৈধ ইটভাটায় কোনোভাবেই আগুন দেওয়া যাবে না। বিশেষ করে সনাতন প্রযুক্তির ড্রাম চিমনি ও ফিক্সড চিমনিবিশিষ্ট ভাটায় আগুন না দেওয়ার জন্য মালিকদের আগাম সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ইটভাটায় জ্বালানি কাঠ ও কৃষিজমির টপসয়েল ব্যবহার থেকেও বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে কেউ ইটভাটা পরিচালনা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।