প্রকাশ :: ... | ... | ...

রাউজানে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে মিলাদ মাহফিল


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে শাহনগর সাপলঙ্গা এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.) ও বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)'র চন্দ্রবার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল ও তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বাদে মাগরিব মুহাম্মদ সাইদুল ইসলাম ও তার পরিবারের ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ দেলোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন রাউজান রশিদরপাড়া তমিজ উদ্দিন জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী। উদ্বোধক ছিলেন রাউজান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ। প্রধান আলোচক ছিলেন পূর্ব রাউজান বদর চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জামাল উদ্দীন মাইজভাণ্ডারী। মুহাম্মদ রামীমের পরিচালনায় উপস্থিত ছিলেন মুহাম্মদ ওমর ফারুক জিকু, মুহাম্মদ টিপু, মুহাম্মদ সাইদুল ইসলাম, মুহাম্মদ ফাহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ)-এর তাৎপর্য এবং হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।