প্রকাশ :: ... | ... | ...

রাউজানে জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল


সংযুক্ত ছবি

| ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ

চট্টগ্রামের রাউজানের ঢেউয়াপাড়া শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী পূজা-অর্চনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান, আলোচনা সভা এবং বর্ণাঢ্য রথ শোভাযাত্রাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ও ভক্ত-অনুরাগী অংশ নেন। সেবাশ্রম প্রাঙ্গণজুড়ে ছিল ভক্তদের পদচারণা, ধর্মীয় আবহ এবং আনন্দঘন পরিবেশ।অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পুত্রবধূ ফারনাজ আলম কাদের চৌধুরী। তিনি সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দীলিপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও প্রণব চৌধুরী মিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ শীল। বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ওসি (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান, রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম, সনাতনী সম্প্রদায় ঐক্য পরিষদের সমন্বয়ক লিটন মহাজন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান সাহিল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল খান, রাউজান পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম, মন্দির কমিটির সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, সহ-সভাপতি অশোক পালিত, প্রবীণ শিক্ষক রাখাল চন্দ্র দে, পরিচালনা পরিষদের সদস্য চন্দন শীল, ধীলন মুহুরী, দিবাকর বোস বাবু, রনজিত শীল, সমীর শীল, চন্দ্রশেখর দে, বিজন চৌধুরী, বাসু পালিত, ভানু শীল, ইমন সেন, কাঞ্চন দে, শংকর দে, রাজিব দে-সহ সেবাশ্রম মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।এর আগে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র সুভদ্রার বিগ্রহ রথে আরোহন করানো হয়। বিকেল ৪টায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের জলিলনগর বাসস্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য রথ শোভাযাত্রা শুরু হয়ে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বন্যাপুকুরপাড় এলাকা প্রদক্ষিণ করে পালিতপাড়া শিবমন্দিরে অবস্থিত ‘মাসির বাড়ি’তে পৌঁছে। পরে হাজারো ভক্তের অংশগ্রহণে রথ টানার মধ্য দিয়ে রথযাত্রার প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।