| ছবি: দৈনিক দেশের কথা
রাউজানে দক্ষিণ হিংগলা আবিদ আলী তালুকদার জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বাদ আসর মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন তালুকদার। প্রধান অতিথি ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার মুদাররিস মাওলানা আবু তৈয়ব আনসারী। সংগঠক মোহাম্মদ সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সেলিম উদ্দিন।আলোচক হিসেবে বক্তব্য রাখেন আবিদ আলী তালুকদার জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ খাইরুল ইসলাম মুজাহিদ, হযরত জিও শাহ (রা.) জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আবদুল হামিদ খসরু, দক্ষিণ হিংগলা মুহিউস সুন্নাহ্ মুনিরীয়া মাদ্রাসার মুদাররিস মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন আল-কাদেরী, আবিদ আলী তালুকদার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ নুরুল হক আল-কাদেরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর কাউন্সিলর রেজাউর রহিম আজম, রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম. শাহজান সাহিল, উপজেলা যুবদল নেতা নাফিজ ইকবাল হেলাল, মোহাম্মদ নিজাম উদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক আবু তাহের। অনুষ্ঠানে নাতে রাসুল (সা.) পরিবেশন করেন শায়ের মোহাম্মদ জুনায়েদ কাদেরী ও শায়ের মোহাম্মদ রেজাউল মুনির রেজা। উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি কাজী মোহাম্মদ জালাল, জাহাঙ্গীর আলম তালুকদার, উপদেষ্টা ইসহাক সিকদার, মোহাম্মদ ফরিদ সওদাগর, মোহাম্মদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আসলাম, অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম শাকিব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন, মোহাম্মদ জসিম উদ্দিন ননাই, সহ সাংগঠনিক সম্পাদক শাহেদ মিয়া, সদস্য আবু ইমতিয়াজ ইমু, প্রবাসী সদস্য আজিম উদ্দীন আবুসহ মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর আদর্শ, সুন্নাহ ও মানবিক শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমেই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।