প্রকাশ :: ... | ... | ...

রাউজানে শ্রমিক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রাউজান উপজেলা ও রাউজান পৌরসভার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাউজান উপজেলার গহিরা এলাকায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের গ্রামের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী।চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন রাকিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. শফিউল আলম চৌধুরী, রাউজান পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিএম মোরশেদ চৌধুরী, রাউজান উপজেলা কৃষক দলের সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, রাউজান উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বাবু কমলেন্দু শীল, মুরাদুল ইসলাম, রাউজান পৌর যুবদলের সাবেক সভাপতি মহিউদ্দিন চৌধুরী, আরাফাত হোসেন সানি, রাউজান উপজেলা জাসাসের সভাপতি আল মারক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নাসির, রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম, রাউজান উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম, রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাবের, সাংগঠনিক সম্পাদক আসক বড়ুয়া, পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আরিফ, পাহাড়তলী বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম, চিকদাইর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুল আলম, রাউজান পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইয়াসিন সিকদার, রাউজান পৌর জাসাসের সভাপতি তরিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ সামির। এ ছাড়া তপু বড়ুয়া, মোহাম্মদ সালাউদ্দিন, ওয়াইস করনি, মো. জাহাঙ্গীর, আক্কাস, আলাউদ্দিনসহ রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে রাউজান পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খানের উদ্যোগে একটি ফ্রি সুন্নতে খতনা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে সুন্নতে খতনা করানো হয়। বক্তারা বলেন, শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। জনগণের পাশে থেকে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দলের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান তারা।