| ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ
গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের উদ্যোগে পবিত্র আহলে বাইতে রাসূল (সা.)-এর স্মরণে আয়োজিত ৫ দিনব্যাপী (৯ম) শোহাদা-ই কারবালা মাহফিলের ৪র্থ দিবস অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার চট্টগ্রাম নগর হামজারবাগ মাদ্রাসা-ই-শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসজেডএইচএম ট্রাস্টের সম্মানিত সচিব ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের সহ-সভাপতি অধ্যাপক এ.ওয়াই.এম.ডি. জাফর। তিনি বলেন, “মুসলিম উম্মাহর ঐক্যের জন্য কারবালার শিক্ষা মানব সমাজে অপরিহার্য।” প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রামের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ নূরুন্নবী আযহারী। তিনি বলেন, “হক ও বাতিল নিরূপণে কারবালার শিক্ষা বর্তমান সমাজে বাস্তবায়ন জরুরি।” বিশেষ অতিথি ছিলেন দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান এস এম ইফতেখার ইসলাম। বিশেষ আলোচক ছিলেন মুফতি মোহাম্মদ ইলিয়াছ হোসাইনী। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য আলহাজ মীর মোহাম্মদ শফিউল আলম নিজামের সভাপতিত্বে ও উদযাপন পরিষদের সদস্য মাওলানা সৈয়দ আবু আহমদের সঞ্চলনায় অনুষ্ঠানে শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, কো-চেয়ারম্যান ফজলুল হক ফজু, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।