প্রকাশ :: ... | ... | ...

সমাজে সম্প্রীতি ফিরিয়ে আনতে মাইজভাণ্ডারী আদর্শ চর্চা জরুরি


সংযুক্ত ছবি

| ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ

আহলে বায়তে রাসূল (দ.) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর স্মরণে এবং মরহুম আলহাজ্ব নবাব মিয়ার ফাতেহা শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল, জিকিরে সেমা মাহফিল ও সংগঠনের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান রশিদর পাড়া শাখার উদ্যোগে এবং মরহুম নবাব মিয়ার পরিবারবর্গের ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল আলম চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ লোকমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ফাহিম। নাতে রাসুল (দ.) পরিবেশন করেন হাফেজ মুহাম্মদ আহমদুল রহমান ফয়েজ এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মুহাম্মদ নাছির উদ্দীন। সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, পূর্ব রাউজান ৮নং ওয়ার্ড শাখার সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরখান, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক জিকু, নেসারুল হক, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মোবারক, মিনহাজুর আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মাহফিলে বক্তারা বলেন, পবিত্র আহলে বায়তে রাসূল (দ.)-এর প্রতি ভালোবাসা ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর আধ্যাত্মিক দর্শন মানুষকে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। বর্তমান সময়ে সমাজে বিভেদ, হিংসা ও হানাহানি দূর করে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মাইজভাণ্ডারী তরিকার আদর্শ অনুসরণ করা অত্যন্ত প্রয়োজন। অনুষ্ঠানে জিকিরে সেমা মাহফিল পরিবেশন করেন মরমী শিল্পী মোহাম্মদ মারুফ। মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।