প্রকাশ :: ... | ... | ...

রাঙামাটিতে ইউপিডিএফ'র যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতাকে গুলি করে হত্যা


সংযুক্ত ছবি

রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট'র ( ইউপিডিএফ ) গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ধর্মিশিং চাকমাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে জেলা সদরের কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬ টার দিকে সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যরা ধর্মশিং চাকমাকে তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করে এবং এসময় গুলিতে তার দুই বোন কৃপাসোনা চাকমা ও ভাগ্য সোনা চাকমা আহত হয়। রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো.জসীম উদ্দীন বলেন, আমরা ঘটনাটি শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানাবো। এদিকে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতাকে হত্যার প্রতিবাদে কুতুকছড়িতে সড়ক অবরোধ করেছে সংগঠনটির নেতা- কর্মীরা।