প্রকাশ :: ... | ... | ...

জুড়াছড়িতে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই ১০ লাখ টাকা ক্ষতির দাবি


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

রাঙামাটির জুরাছড়ি উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবনের পশ্চিম পাশে অগ্নিকান্ড একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২২ এপ্রিল) সকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সঞ্জিতা চাকমার বসতঘরে মাটির চুলা থেকে আগুনের সূতপাত ঘটে। সেনাবাহিনী ও পুলিশ বাহিনীসহ উপস্থিত সকলের প্রচেষ্টায় ঘন্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। উক্ত দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্থ সঞ্জিতা চাকমা বলেন, অগ্নিকান্ডে তার আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জুড়াছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও,) মোঃ বায়েজীদ-বিন-আখন্দ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাৎক্ষণিকভাবে সঞ্জিতা চাকমা ও তার পরিবারকে শুকনো খাবারসহ জরুরিভিত্তিতে সহায়তা প্রদান করা হয়েছে।