প্রকাশ :: ... | ... | ...

রাঙামাটিতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

" পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, পুষ্টির নিশ্চয়তা করতে হলে বিষমুক্ত খাদ্যর কোন বিকল্প নেই। প্রতিমাসে প্রতি উপজেলায় স্যানেটারী ইন্সপেক্টরের মাধ্যমে নিরাপদ খাদ্য তদারকি করতে অভিযান পরিচালনার অনুরোধ জানানো হয়। বক্তারা আরও বলেন, শিশুকে জন্মের পর ছয়মাস পর্যন্ত দুধ খাওয়াতে হবে। পুষ্টি সপ্তাহের মাধ্যমে সরকার বার্তা দিচ্ছে পুষ্টির কত গুরুত্ব। সাগরের মাছ বেশি পুষ্টি সমৃদ্ধ। তাই মাঝে মাঝে সাগরের মাছ খাওয়া উচিত। জনগণ সচেতন হলে রাঙামাটিবাসীর মধ্যে যে পুষ্টির ঘাটতি রয়েছে তা কাটিয়ে উঠা সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করেন। এসময় রাঙামাটি পৌর প্রশাসক মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, ডেপুটি সিভিল সার্জন ডাঃ অমিত দে, রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ( ভারপ্রাপ্ত) সোহাগ ময় চাকমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার খোকন চাকমা।