| ছবি: সংগ্রহীত
আওয়ামীলীগ সরকারের পতনের এক বছর ১০ মাসের মাঝামাঝি সময়ে রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ( ১১ জুন) সন্ধ্যা হতে ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যর ভিডিওটি ভাইরাল হতে থাকে। রাঙামাটি জেলা ছাত্রলীগের ফেসবুক পেইজ থেকে ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমার নেতৃত্বে ২০–২৫জন নেতা–কর্মী ব্যানার নিয়ে মিছিল করছেন। ব্যানারের লেখা ছিলো ' শিক্ষার অধিকার ফিরিয়ে দাও'। মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দরা মাস্ক পরিধান করলেও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমা মাস্ক পরিধান করেনি। ভিডিওতে বিভিন্ন স্লোগান শোনা গেছে। এর মধ্যে আছে, ‘ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে,' 'শেখ হাসিনার ভয় নাই, রাজ পথ ছাড়ি নাই',' চলছে লড়াই চলবে, ছাত্রলীগ লড়বে,'। ছাত্রলীগের সূত্র বলছে, বৃহস্পতিবার রাঙামাটি শহরের আসামবস্তী- কাপ্তাই সংযোগ সড়কের একটি ব্রিজে ছাত্রলীগের নেতৃবৃন্দরা একটি ঝটিকা মিছিল করেছিলো। রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, মিছিলটি যে ব্রিজের উপর দেখা গেছে সেটা কোতয়ালী থানা এলাকার সকল ব্রিজের সাথে মিলানো হয়েছে। তবে মিছিলটি কোতয়ালী থানার এলাকার না। এটি অন্য কোন থানা এলাকার হতে পারে।