প্রকাশ :: ... | ... | ...

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত- টিন, খাদ্যসামগ্রী ও শিক্ষাসহায়তার আশ্বাস


সংযুক্ত ছবি

| ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

মানবিক দায়িত্ববোধ ও সামাজিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার সোনারগাঁও এলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সিএনজি চালক আব্দুল করিমের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখা। সোমবার (৮ জুন) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ রাঙ্গুনিয়ায় জামায়াতের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. এটিএম রেজাউল করিমের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আব্দুল করিমের বাড়ি পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন এবং ঘর পুনর্নির্মাণে সহায়তার জন্য টিন ও খাদ্যসামগ্রী (চাউল) তুলে দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহ আলম, ওমান জামায়াতে ইসলামীর দায়িত্বশীল ইঞ্জিনিয়ার খুরশেদ আলম, দক্ষিণ রাজানগর ইউনিয়ন জামায়াতের সভাপতি অ্যাডভোকেট ফরহাদুল আলম জুয়েল, কাউখালী কলেজের অধ্যাপক গফুর আহমেদ, ব্যবসায়ী প্রতিনিধি মুহাম্মদ মুসা, লালানগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শরীফুল ইসলাম চৌধুরী, স্থানীয় দায়িত্বশীল রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী অলি আহমদ, সমাজসেবক আব্দুল জব্বার, প্রবাসী প্রতিনিধি নজরুল ইসলাম, কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতাকর্মীরা। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ডা. এটিএম রেজাউল করিম সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন। তাঁর পক্ষ থেকেই আমরা আজ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য টিন ও চাউল নিয়ে এসেছি। ঘটনাস্থলে এসে জানতে পারি, আগুনে পুড়ে যাওয়ায় পরিবারের এক শিক্ষার্থীর স্কুল ব্যাগ নষ্ট হয়ে গেছে এবং সে স্কুলে যেতে পারছে না। ইনশাআল্লাহ, আমরা তার বই-খাতা ও স্কুল ব্যাগের ব্যবস্থা করে দেব। শুধু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার নয়, একই দিনে সোনারগাঁও এলাকার অসিউর রহমান ও জাহাঙ্গীর আলমকে আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি এলাকার মনোয়ারা বেগম নামের এক অসহায় নারীকে একটি টিউবওয়েল উপহার দেওয়া হয়। স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে রাঙ্গুনিয়াজুড়ে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জামায়াতে ইসলামী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে উপজেলার পদুয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা, কর্ণফুলী নদীতে উদ্ধার কাজে সাহসিকতার পরিচয় দেওয়া পাঁচ তরুণকে সম্মাননা প্রদান এবং নদীতে নিখোঁজ এক গৃহবধূর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে সংগঠনটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মানবিক সহায়তা, সামাজিক দায়িত্ববোধ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিক উদ্যোগ স্থানীয় জনমনে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।