| ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে বিএনপির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ মহসিনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি পরিষদের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিষদের উপদেষ্টা মুহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে দুই নেতার সুস্থতা ও রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলী মেম্বার, পরিষদের উপদেষ্টা ও লালানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, উপদেষ্টা অ্যাডভোকেট মনছুরুল হক, মুহাম্মদ বাদশা মিয়া, মুহাম্মদ ফরিদ, আনোয়ার শাহ, তসলিম উদ্দিন, মুহাম্মদ আবছার, মুহাম্মদ পারভেজ সওদাগর, জাফরুল্লাহ। এছাড়া পরিষদের সভাপতি নুরুল আলম, সহ-সভাপতি মোজাম্মেল হক, আসাদুজ্জামান এবং সদস্য গিয়াস উদ্দিন, নুরুল আলম, আবুল কালাম আজাদ ও মুহাম্মদ শাহেদ উপস্থিত ছিলেন। মাহফিলে আরও অংশগ্রহণ করেন আব্দুল মান্নান ও মুহাম্মদ খোরশেদ। প্রবাসীদের মধ্য থেকে অংশ নেন আহমদ রেজা রাশেদ, এনাম, আলমগীরসহ অন্যান্যরা।