| ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা ৯নং ওয়ার্ডের দক্ষিণ সিকদার পাড়ায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস. এ মুরাদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুধাবি বিএনপির সহ-সভাপতি মুহিবুল্লাহ মারুফি। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য কপিল উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সৈয়দ নুর সওদাগর, রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদলের আহ্বায়ক শাহজাহান সিকদার, সদস্য সচিব খালেদ হোসেন রাসেল, সরফভাটা ইউনিয়ন বিএনপির সদস্য মঞ্জুর হাসান চৌধুরী ও মুহাম্মদ মনছুর, সরফভাটা যুবদলের আহ্বায়ক খাইরুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব মুহাম্মদ জাহেদ এবং উপজেলা ছাত্রদল নেতা কাজী সোহান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এস. এ মুরাদ চৌধুরী নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে খয়রাতি বিল গুচ্ছগ্রাম সড়কে শতাধিক নিমগাছের চারা রোপণ করেন। একই সঙ্গে বৃক্ষ সংরক্ষণের লক্ষ্যে চারাগুলোর চারপাশে বাঁশের ঘেরাও দেওয়া হয়। এসময় এস. এ মুরাদ চৌধুরী বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও ব্যতিক্রমধর্মী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ১৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। যুবদলের পক্ষ থেকে পরিবেশ রক্ষায় এ কর্মসূচি অব্যাহত থাকবে।