| ছবি: সংগ্রহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তীব্র গরমে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের অভিভাবকদের স্বস্তি দিতে ঠান্ডা পানীয় ও নাস্তা বিতরণ করা হয়েছে। হুমাম কাদের চৌধুরী এমপির পক্ষে এই উদ্যোগ বাস্তবায়ন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রাজানগর রহম আলী বুজুজ মেহের বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপির ব্যক্তিগত সচিব মুহিবুল কবির তমাল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী, সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, অর্থ সম্পাদক ইউছুপ কামাল তালুকদার, রাজানগর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুবদল নেতা ইউছুপ সাগর, সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম, রাজানগর যুবদলের আহবায়ক আবু মনছুর তালুকদার, যুবদল নেতা নাছের উদ্দিন, সাবেক জেলা ছাত্রদল নেতা রেজাউল করিম, মাসুদ সাকু, মুহাম্মদ আকবর, জিয়া মঞ্চ নেতা কাজী মহিউদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা মুহাম্মদ ইউনুচ, ছাত্রদল নেতা আজিম উদ্দিন, রিমন তালুকদার- সহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আয়োজক ইউছুপ চৌধুরী জানান, এমপি হুমাম কাদের চৌধুরীর নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের বাইরে অপেক্ষা করা অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। তাদের স্বস্তি দিতে আমরা ঠান্ডা পানীয় ও নাস্তা বিতরণ করছি।” তিনি আরও জানান, এর আগেও বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।