| ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের সাতঘরিয়াপাড়া জামে মসজিদে মুসল্লীদের জন্য ঠান্ডা পানির ফিল্টার প্রদান করেছে প্রবাসীদের মানবিক সংগঠন সাতগরিয়াপাড়া প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদ। শুক্রবার (২৯ মে) জুমার নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে ফিল্টারটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরশেদুল হক চৌধুরী রুবেল, কে.আর.এম পিয়ার উদ্দিন চৌধুরী, ইরফান চৌধুরী, রাজানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য নুর মোহাম্মদ আজাদ, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, নেজাম উদ্দিন নাজুসহ মসজিদের মুসল্লী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মুহাম্মদ রুবেল, সাংস্কৃতিক সম্পাদক শিপন এবং সদস্য সাহাবুদ্দিন। অনুষ্ঠান শেষে মসজিদের ইমাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। একই অনুষ্ঠানে পরিষদের পক্ষ থেকে এলাকার চারটি অসহায় পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায় মানুষের সহায়তা, অসুস্থদের চিকিৎসা সহায়তা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, দরিদ্র পরিবারের বিবাহে আর্থিক অনুদান এবং সাতঘরিয়াপাড়া জামে মসজিদ নির্মাণে সহায়তাসহ নানামুখী সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। পরিষদের সভাপতি মোঃ রুবেল জানান, "ইতিমধ্যে বিভিন্ন দান ও অনুদান বাবদ প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। ইনশাআল্লাহ, প্রবাসী ভাইদের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।" বিদেশের মাটিতে থেকেও যারা নিজ এলাকার মানুষের কথা ভুলে যাননি — সাতগরিয়াপাড়া প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদ তাদেরই ঐক্যবদ্ধ প্রয়াসের এক উজ্জ্বল দৃষ্টান্ত।