| ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
সম্প্রতি সন্ত্রাসীদের গুলীতে নিহত রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদের স্মরণে খতমে কোরআন, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে রাজানগর ও ইসলামপুর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, জিয়া মঞ্চ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রানীরহাট কেভিএস কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজানগর যুবদলের আহ্বায়ক আবু মনছুর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার। সাবেক জেলা ছাত্রদল নেতা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, ইসলামপুর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান রনি, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম তালুকদার, রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবিএম সাইফুদ্দিন তালুকদার, সহ-সম্পাদক মাস্টার কামাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান চৌধুরী, সদস্য ইউছুপ সাগর, হাজী ইকবাল, নাজিম উদ্দিন, মুহাম্মদ আলী, রাজানগর যুবদলের সদস্য সচিব আব্দুল হালিম মাসুদ, সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম, ইসলামপুর যুবদলের আহ্বায়ক মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সদস্য সচিব ফরিফ বিন আলী, রাজানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন লিটন, ইসলামপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম পারভেজ, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, রাজানগর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মুহাম্মদ রাশেদ, ইসলামপুর শ্রমিকদলের সদস্য সচিব মুহাম্মদ ফরিদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুহাম্মদ লোকমান, ইসলামপুর ছাত্রদলের সদস্য সচিব রিমন তালুকদার, শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মুহাম্মদ লোকমান এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদ। এছাড়াও রাজানগর ও ইসলামপুর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউছুপ চৌধুরী বলেন, প্রশাসনের কাছে সন্ত্রাসীদের বিষয়ে তথ্য দেওয়ার পরও তাদের গ্রেপ্তারে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। এসব ফেইক আইডির পরিচালনাকারীদের শনাক্ত করা গেলে প্রকৃত অপরাধীদেরও চিহ্নিত করা সম্ভব হবে। তিনি মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শোকসভা শেষে মরহুম মাকসুদুল হক চৌধুরী মাসুদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয় এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।