প্রকাশ :: ... | ... | ...

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের পাশে দাঁড়ালেন ডা. এটিএম রেজাউল করিম


সংযুক্ত ছবি

| ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হওয়া ১০টি পরিবারের দুঃখ-দুর্দশায় সহমর্মিতার হাত বাড়িয়ে দিলেন জামায়াতে ইসলামীর মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। শনিবার (৩০ মে) বিকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারগুলোর হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন। জানা যায়, সম্প্রতি পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুখবিলাস লালুবাপের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে একসঙ্গে ১০টি পরিবার গৃহহীন ও নিঃস্ব হয়ে পড়ে। ডা. এটিএম রেজাউল করিম দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত মাওলানা মোঃ ওমর ফারুক, মোঃ জসিম উদ্দিন, মোঃ সালাউদ্দিন, ইয়াকুব নবী, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ শাহাদাত, নুরুল আলম, সোহেল, ইকবাল ও মোহাম্মদ ইমরানের হাতে সরাসরি নগদ অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাসান মুরাদ, নায়েবে আমির মাওলানা সওখত হোসাইন, পদুয়া ইউনিয়নের দায়িত্বশীল মুহাম্মদ কামাল হোসেন, ফকরুদ্দিন, আরিফ উদ্দিন আল-মামুন, কামাল উদ্দিন, মাসুদুর রহমান, মুহাম্মদ জাহেদ এবং মাওলানা আ.ন.ম. আনিসুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।