প্রকাশ :: ... | ... | ...

রাঙ্গুনিয়ায় দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান: ইউছুপ চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে সংস্কার হলো ভরণছড়ির প্রধান সড়ক


সংযুক্ত ছবি

| ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভরণছড়ি এলাকার একমাত্র যাতায়াত সড়কটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় আক্রান্ত হয়ে এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে উঠেছিল। অবশেষে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে সেই কষ্টের অবসান ঘটল। সড়কটিতে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা প্রতিদিন চরম বিপাকে পড়তেন। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহনেও দেখা দিচ্ছিল মারাত্মক সংকট। স্থানীয় রিকশাচালক থেকে শুরু করে সাধারণ পথচারী — সকলেই ছিলেন অবর্ণনীয় কষ্টে। কিছুদিন আগে ইউছুপ চৌধুরী এলাকা উন্নয়নের লক্ষ্যে ভরণছড়ি পরিদর্শনে আসেন। সড়কের জলাবদ্ধতা ও জনদুর্ভোগের বাস্তব চিত্র সরেজমিনে প্রত্যক্ষ করে তিনি নিজের ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কারের আশ্বাস দেন। শুক্রবার (৫ জুন) সকালে রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর পক্ষে ইউছুপ চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হয়। সংস্কার কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করেন রাজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু মনছুর তালুকদার, সাবেক জেলা ছাত্রদল নেতা রেজাউল করিম এবং জেলা জিয়া মঞ্চ নেতা কাজী মহিউদ্দিন। এ সময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ আব্বাস উদ্দিন, মুহাম্মদ সুজন, মুহাম্মদ খোকন, অনিল বড়ুয়াসহ রিকশা সমিতির সদস্যরা। দীর্ঘ প্রতীক্ষার পর জলাবদ্ধতা নিরসন হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা ইউছুপ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। উল্লেখ্য, এর আগেও ইউছুপ চৌধুরীর উদ্যোগে বগাবিলী এলাকার বিভিন্ন ভাঙা সড়ক সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করা হয়েছে, যার ফলে সাধারণ পথচারী ও যানবাহন নির্বিঘ্নে চলাচলের সুযোগ পাচ্ছেন।