প্রকাশ :: ... | ... | ...

রাঙ্গুনিয়া শিয়ালবুক্কা এলাকায় উন্নয়নের জন্য পরিদর্শন করেন যুবদল নেতা ইউসুফ চৌধুরী


সংযুক্ত ছবি

| ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড শিয়ালবুক্কা এলাকার উন্নয়ন ও স্থানীয় জনগণের সমস্যা সরেজমিনে দেখতে শুক্রবার (২২ মে) বিকালে পরিদর্শনে আসেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সংগ্রামী সিনিয়র সহ-সভাপতি জনাব ইউসুফ চৌধুরী। রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর দিকনির্দেশনায় বিকাল ৩টার দিকে তিনি শিয়ালবুক্কা উত্তর পাড়া, দিনি মাহাজন বাড়ি সড়ক, দিনি মাহাজন বাড়ি দূর্গা মন্দির, নাথপাড়া কালী মন্দির, শিয়ালবুক্কা মৈত্রী বিহার এবং শ্রী শ্রী শিব ও ইছামতী মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউছুপ কামাল তালুকদার ও যুবদল নেতা খোরশেদ আলম। স্থানীয় নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত এবং যুবদল নেতা শহিদুল্লাহ, জাহাঙ্গীর, কাদের ও কামালসহ অনেকে। পরিদর্শন শেষে ইউসুফ চৌধুরী বলেন, "হুমাম কাদের চৌধুরী এমপি নির্বাচনের আগে এলাকাবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি রক্ষার লক্ষ্যেই আজকের এই পরিদর্শন।" তিনি আরও জানান, অচিরেই এলাকার অনুন্নত রাস্তাঘাট, মসজিদ, মন্দির ও বিহারের উন্নয়নকাজ শুরু হবে। এ সময় তিনি এলাকার যুবসমাজ ও অভিভাবকদের মাদকের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, "মাদকের কারণে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে। যারা এই এলাকায় এসে মাদক ব্যবসা ও সেবনে জড়িত, তাদের প্রতিহত করতে হবে — এটি সকলের দায়িত্ব।"