প্রকাশ :: ... | ... | ...

রাঙ্গুনিয়ায় ইসলামী যুবসেনার যুব প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, নতুন নেতৃত্বে শাকুর-বেলাল-তারেক


সংযুক্ত ছবি

| ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

বাংলাদেশ ইসলামী যুবসেনার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা (মধ্যম-দক্ষিণ) শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) মরিয়মনগর চৌমুহনীস্থ জে.এস কনভেনশন হলে আয়োজিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিনিধি ও নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের আইন সচিব জননেতা এডভোকেট এম. ইকবাল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা সাধারণ সম্পাদক মাস্টার মাহমুদুর রশিদ মাসুদ, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের চেয়ারম্যান মুহাম্মদ খলিলুর রহমান, বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙ্গুনিয়া উপজেলা (উত্তর) শাখার সভাপতি এম শহিদুল আলম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলা (মধ্যম-দক্ষিণ) শাখার সভাপতি রবিউল মোস্তফা রাফি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. ইশতিয়াক রেজা। তিনি যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও সুন্নী মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙ্গুনিয়া উপজেলা (মধ্যম-দক্ষিণ) শাখার সভাপতি মুহাম্মদ আরিফুর রহমান রাসেদ। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার দপ্তর সম্পাদক মুহাম্মদ শহিদুল ইসলাম। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২০২৬-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙ্গুনিয়া উপজেলা (মধ্যম-দক্ষিণ) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ আব্দুস শাকুরকে সভাপতি, মুহাম্মদ বেলাল উদ্দীনকে সাধারণ সম্পাদক এবং মুহাম্মদ তারেক হোসাইনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দকে উপস্থিত অতিথি, প্রতিনিধি ও সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সম্মেলনের শেষ পর্যায়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং সংগঠনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।