প্রকাশ :: ... | ... | ...

রাঙ্গুনিয়া মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান


সংযুক্ত ছবি

| ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

আনন্দ ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রাঙ্গুনিয়া মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার(১৬ মে) সকালে স্কুল মিলনায়তনে স্কুলের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও শিক্ষক রবিউল মোস্তফা রাফি'র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুহাম্মদ আনোয়ার হোসাইন বি.এ, প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মুহাম্মদ করিম উদ্দিন হাছান, উদ্বোধক ছিলেন ব্যাংকার মুহাম্মদ মঈন উদ্দিন হাসান। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ ইমাম হোসাইন, মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ ইউছুপ আলী আরজু, মুহাম্মদ আবু বয়ান, মুহাম্মদ নাছের উদ্দিন, মাওলানা আব্দুস শাকুর, সালাউদ্দিন আশরাফী, নুরুল ইসলাম, এম শহীদুল আলম, মুহাম্মদ শহিদুল ইসলাম রনি, সাংবাদিক রাহাত মামুন। শিক্ষিকা রাশেদা আক্তার, রিপা আক্তার, শিক্ষক আলাউদ্দিন, জান্নাতুল নাঈম, হাসান মুরাদ, মামুন, সাবরিনা, ইভা ও আয়শা আক্তার। অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান এবং অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।