চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ৬ নম্বর পোমরা ইউনিয়নের পশ্চিম পোমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জামাল উদ্দিন (৩৫) পশ্চিম পোমরা এলাকার নুরুল আলমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই দেলোয়ার হোসেন, এসআই নাজমুল হাসান, এএসআই মো. আবদুর রহিম, এএসআই রুহুল আমিনসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, জামাল উদ্দিন মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।