| ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের বিষয়ে আলোচনা করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা অধ্যাপক ইউনুছ চৌধুরী ও অধ্যাপক আজম খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নবাব মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মাহাবুব ছাফা, সদস্যসচিব আবদুস সালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ও ইলিয়াস সিকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. ইউছুফ চৌধুরী, জুলাই যোদ্ধা সাইফুল ইসলাম, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদল নেতা শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, উপজেলা যুবদল নেতা সেকান্দর সওদাগর এবং জেলা ছাত্রদল নেতা আনছুর উদ্দিন, পারভেজ মোশারফ, হেলাল আহমেদ ও সাইফুল ইসলাম তালুকদার। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও বেগবান করতে তরুণ প্রজন্মের দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।