প্রকাশ :: ... | ... | ...

তৈয়্যবিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

| ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ মোগলেরহাটে অবস্থিত ঐতিহ্যবাহী তৈয়্যবিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা-এর আলিম পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবেগঘন এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে বিদায়ী পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। বুধবার (২৪ জুন) সকালে মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পর্যবেক্ষক ইঞ্জিনিয়ার মির্জা মুহাম্মদ ফজলুল কাদের। সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মির্জা মুহাম্মদ সেকান্দর, মাদ্রাসার দাতা সদস্য মুহাম্মদ খোরশেদ আলম, মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী ও হোসনাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মাদ্রাসার সহ-সুপার মাওলানা নুরুল আবছার। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী মুহাম্মদ শাহজাহান, আমেরিকা প্রবাসী মুহাম্মদ আলমগীরের পুত্র মুহাম্মদ সাদিক আলভী এবং মুহাম্মদ শাহজাহানের পুত্র মুহাম্মদ শাহরিয়ার। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিকতা, আদর্শ ও ইসলামী শিক্ষার আলোকে জীবন গঠনের আহ্বান জানান। তারা বলেন, আলিম পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন শিক্ষাজীবনে পদার্পণ করবে। তাই আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সৎ চরিত্রের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন নিপা আক্তার। তিনি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মাদ্রাসায় অর্জিত শিক্ষা ও মূল্যবোধ ভবিষ্যৎ জীবনের পথচলায় অনুপ্রেরণা জোগাবে। শেষে বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।