প্রকাশ :: ... | ... | ...

রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৮০ পরিবার পেল ঢেউটিন


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গত জুলাই মাসে পাহাড়ধস ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ ৮০ পরিবারের মাঝে ৮০ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ঢাকাস্থ রাঙ্গুনিয়া সমিতির অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন রাঙ্গুনিয়া থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার নাজনীন সেতু, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক ইউনুস চৌধুরী, অধ্যাপক আজম খাঁন, আলহাজ্ব শওকত আলী নুর, ইউসুফ চৌধুরী ও হেলাল উদ্দিন শাহ। এ ছাড়া ঢাকাস্থ রাঙ্গুনিয়া সমিতির আজীবন সদস্য আবুল কালাম আজাদ, নাসির উদ্দীন নসু, নিজামুল হক চৌধুরী তপন, ভিপি আনছুর উদ্দিন, পারভেজ মোশাররফ ও শহিদুল ইসলাম সাজুসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা পাহাড়ধস ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ঢাকাস্থ রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে দুর্যোগকবলিত পরিবারগুলোর পুনর্বাসনে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।