প্রকাশ :: ... | ... | ...

রাঙ্গুনিয়ায় হাজী রহম আলী তালুকদার ওয়াকফ এস্টেট কতৃক বৃক্ষরোপণ কর্মসূচি


সংযুক্ত ছবি

| ছবি: মোহাম্মদ তৈয়্যবুল ইসলাম

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ওয়াকফ এস্টেট চট্টগ্রাম অঞ্চল-৩-এর সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজী রহম আলী তালুকদার ওয়াকফ এস্টেট কতৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মঘাইছড়ি এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। হাজী রহম আলী তালুকদার ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী মাহাবুব আলম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াকফ এস্টেট চট্টগ্রাম অঞ্চল-৩-এর ওয়াকফ পরিদর্শক মুহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াকফ এস্টেটের ওয়ারিশ মুহাম্মদ নজরুল ইসলাম বাবুল সিকদার, সাইদুল ইসলাম সাকু সিকদার, আনিসুল ইসলাম সিকদারসহ এস্টেটের অন্যান্য ওয়ারিসগণ। এ সময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুহাম্মদ আলী, নুরুল ইসলাম সওদাগর, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুহাম্মদ রফিক, আব্দুল করিম সওদাগর, সাবেক জেলা ছাত্রদল নেতা রেজাউল করিম, জিয়া মঞ্চ নেতা কাজী মহিউদ্দিন, স্থানীয় মফিজ, জানে আলম, মুফিজ সওদাগর, মুহাম্মদ সৈয়দ, মহিউদ্দিন, আবু সিদ্দিক, বাদশা মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বৃক্ষরোপণ কর্মসূচিতে ওয়াকফ এস্টেটের জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ওয়াকফ সম্পত্তির যথাযথ ব্যবস্থাপনার অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।