চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ। রাজনীতির মাঠে দীর্ঘদিনের সক্রিয়তা, নানা প্রতিকূলতার মধ্যেও রাজপথে অবস্থান এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে নিজ এলাকার গণ্ডি পেরিয়ে নগরজুড়ে আলোচনায় এসেছেন তিনি। বিশেষ করে নগরের ৭ নম্বর ওয়ার্ড থেকে তার জনপ্রিয়তার যে ঢেউ উঠেছে, তা এখন ছড়িয়ে পড়ছে মহানগরের বিভিন্ন এলাকায়। রাজনীতিতে সাইফের পথচলা খুব একটা মসৃণ ছিল না। আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি মামলা, গ্রেপ্তার ও নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার কথাও রাজনৈতিক অঙ্গনে সকলের জানা।দলের জন্য তিনি একটি পা হারিয়েছেন। রাজনীতি করে তিনি সাধারণ মানুষের সেবা করা নেশায় রুপ নিয়েছে।চট্টগ্রাম নগর বিশিষ্ট রাজনীতিবিদ নাজিম উদ্দন বলেন, সাইফের জনপ্রিয়তার মূল জায়গা শুধু রাজপথের কর্মসূচিতে নয়, বরং মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতায়। অসহায় মানুষের সহযোগিতা, স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তাকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দিয়েছে বলে মনে করেন তারা। তিনি এটিও বলেন, সাইফের সক্রিয়তার কারণে এলাকায় মাদক, চোরাকারবার, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন তিনি।এছাড়াও নিজ ওয়ার্ডের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। সাইফুল ইসলাম সাইফ বলেন,দলের দুর্দিনে রাজনীতি করেছি। রাজপথে ছিলাম সরব। কোন নেতাকর্মীকে বিপদে ফেলি পালিয়ে যায়নি। শুধুমাত্র দলের জন্য পা হারালাম। আমার ছোটবেলা থেকে একটি মাত্র নেশা সেটা হচ্ছে মানুষের সেবা করা। তাকে নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সবসময় আলোচনা চলে। বিশেষ করে দীর্ঘ রাজনৈতিক বিরোধ, মামলা ও প্রতিকূলতার পরও সক্রিয় থাকায় তার সমর্থকদের পাশাপাশি দলে হাই কমান্ডে আলাদা গুরুত্ব দেখা দেয়। নগরের ৭ নম্বর ওয়ার্ডে সাইফের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক যোগাযোগই তার বর্তমান জনপ্রিয়তার অন্যতম ভিত্তি বলে মনে করেন স্থানীয়রা। এখানকার তরুণদের বিশালএকটি অংশ তার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। সময়ের সঙ্গে সেই সাংগঠনিক যোগাযোগ নগরের অন্যান্য এলাকাতেও বিস্তৃত হতে দেখা যাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাইফুল ইসলাম সাইফ এতো জনপ্রিয়তা শুধু মিছিল-মিটিংয়ে সীমাবদ্ধ না। মানুষের ব্যক্তিগত সংকটে পাশে থাকা, দীর্ঘ সময় ধরে মাঠে থাকা এবং রাজনৈতিক প্রতিকূলতা মোকাবিলা করার সক্ষমতাও জনপ্রিয়তার তুঙ্গে তুলেছে তাকে।৭নং নম্বর ওয়ার্ড থেকে যে রাজনৈতিক মানবিক পরিচিতি লাভ করছেন সেটি এখন নগরের বিভিন্ন মহলে আলোচনার বিষয়। রাজপথের কর্মী থেকে মানবিকতার পরিচয়ে পরিচিতি—সাইফুল ইসলাম সাইফের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জনপ্রিয়তাকে কতটা ইতিবাচক সামাজিক শক্তিতে রূপ দিতে পারেন।