প্রকাশ :: ... | ... | ...

রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় মিনি ট্রাক হতাহত হয়নি


সংযুক্ত ছবি

দুর্ঘটনা কবলিত মিনি ট্রাক | ছবি: সুমন খান

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়া নামক স্থানের পাহাড়ে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়া সীমান্ত সড়কের কাজের মালামাল বোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। গাড়ীতে থাকা মালামাল গুলো নষ্ট হয়ে যায়। গাড়ীটির প্রচুর ক্ষতি হয়ছে বলে স্থানীয়রা জানান।এ রিপোর্ট লেখা পর্যন্ত গাড়ীটি উদ্ধার চেষ্টা অব্যাহত রয়েছে বলে চালক জানান। স্থানীয় সূত্রে জানাযায় আজ সন্ধ্যা সাত টায় রাজস্থলী সীমান্ত সড়কে কাজ করার জন্য চট্রগ্রাম হতে একটি মিনি ট্রাকে মালামাল আনা হয়। উপজেলার ওগাড়ী পাড়া নামক স্থানে পৌছালে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে।