| ছবি: সংগৃহীত
রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের অনুপস্থিতিতে রাজস্থলী উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে তাঁর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজস্থলী উপজেলা বিএনপির ৩ নং সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যা ফন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য জিকু কুমার দে গত ১২ জুলাই ২০২৬ তারিখে সংসদ সদস্য দীপেন দেওয়ান স্বাক্ষরিত এক চিঠিতে জিকু কুমার দে রাজস্থলী উপজেলায় তাঁর প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। চিঠিতে তাঁকে এমপির অনুপস্থিতিতে উপজেলা পর্যায়ের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির কার্যক্রমে প্রতিনিধিত্ব করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। চিঠিটি রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে জিকু কুমার দে বলেন, “মাননীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান মহোদয় আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।