প্রকাশ :: ... | ... | ...

রামগড় ৪৩ বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে তিনটি ভারতীয় গরু আটক


সংযুক্ত ছবি

| ছবি: দৈনিক দেশের কথা

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কয়লারমুখ সীমান্তে অবৈধ ভারতীয় তিনটি গরু আটক করেছে বিজিবি। শুক্রবার ১১ সেপ্টেম্বর ভোর রাতে রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ কয়লারমুখ বিওপি’র টহল দল ব্যাটালিয়ন অধিনায়কের দিক নির্দেশনায় সীমান্ত পিলার ২২০৪/৪ আরবি হতে আনুমানিক দুইশ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাতিটিলা নামক স্থানে ফাঁদ পেতে থাকে। টহল দল রাতে ভারত হতে দুইজন চোরাকারবারীকে তিনটি ভারতীয় গরু সহ বাংলাদেশের দিকে আসতে দেখতে পায়। এক পর্যায়ে টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে চোরা কারবারীরা গরুগুলো রেখে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থল হতে ভারতীয় গরুগুলো আটক করতে সক্ষম হয়। যার বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। রামগড় ৪৩ বিজিবি জানায়, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা, আভিযানিক কর্মকান্ড এবং চোরাচালান দমনসহ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানবপাচার সহ অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য বিজিবি কর্তৃপক্ষ সকলকে অনুরোধ করেন।