| ছবি: সংগ্রহীত
ডিএসক'র উদ্যোগে শিশু সুরক্ষা অভিজ্ঞতা বিনিময় কর্মশালা সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ জুন) ডি,এস,কে-বি,এম,জেড প্রকল্পের উদ্যোগে পালংখালী, খুনিয়াপালং ও দক্ষিণ মিঠাছড়িসহ ৩ ইউনিয়ন নিয়ে এই কর্মশালা সম্পন্ন হয়। কর্মশালায় শিশু সুরক্ষা কমিটির শিশুদের নিয়ে যে সকল কাজ সম্পন্ন হয়েছে তার উপর অভিজ্ঞতা বিনিময়ের লক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কক্সবাজারে হিমছড়ি মেরিন ড্রাইভ সী ফুড ক্যাফে শিশু সুরক্ষা কমিটির আয়োজনে বাস্তবায়িত অনুষ্ঠানে ১১৭ জন শিশু সুরক্ষা কমিটির সদস্য ৩টি ইউনিয়নের ইউপি সদস্য, মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান, রামু ও উখিয়া উপজেলার সাংবাদিক এবং প্রকল্পের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন, মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের সিনিয়র ম্যানেজার মোঃ মর্তুজ আলী। সভায় অভিজ্ঞতা বিনিময় করেন, শিশু সুরক্ষা কমিটি মিঠাছড়ির সদস্য মোঃ জামাল হোসাইন, দক্ষিণ মিঠাছড়ি ইউপি মেম্বার ও শিশু সুরক্ষা কমিটির সভাপতি মিনু আরা বেগম, সদস্য নুর মোহাম্মদ, খুনিয়া পালং ইউপি মেম্বার ও শিশু সুরক্ষা কমিটির উপদেষ্টা জানে আলম, মোঃ জয়নাল আবেদিন, পালংখালী মোঃ ফয়েজ, আরিফ হোসেন। কর্ম এলাকার দায়িত্ব প্রাপ্তরা তাদের বক্তব্যে এলাকায় শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করতে গিয়ে যে সকল চ্যালেঞ্জের সম্মূখীন হয়েছেন তা তুলে ধরেন। তারা আরো বলেন, শিশুদের নিয়ে এগিয়ে যাওয়া ও মানসিক ইতিবাচক পরিবর্তনে আগামীতে দলবদ্ধভাবে শিশুদের নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। শিশু সুরক্ষা কমিটিকে টেকনিক্যাল সাপোর্ট দেন টেকনিক্যাল ম্যানেজার টেকনিক্যাল ম্যানেজার নাছিমা শাহিন। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উপস্থিত নেতৃবৃন্দ আগামীতে সংস্থা না থাকলেও শিশুদের নিয়ে শিশু সুরক্ষা কমিটি এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।