প্রকাশ :: ... | ... | ...

বদলি ঠেকাতে মরিয়া গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর টু,আই,সি জুয়েল চৌধুরী


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

​বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জে কর্মরত এস,আই (নিরস্ত্র) পদমর্যাদার ২০ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে ২০ মে/২৬ জারি করা এক অফিস আদেশে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়। ​চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত এই আদেশে কক্সবাজারসহ সংশ্লিষ্ট জেলার বিভিন্ন থানায় কর্মরত ২০ জন পুলিশ কর্মকর্তার নাম ও তাদের বদলিজনিত নতুন কর্মস্থলের নামও উল্লেখ করা হয়েছে। রেঞ্জ আদেশ নং- ফোর্স/০১.১০.২২-২০২৬/৩০২ এবং স্মারক নং- ফোর্স/০১.১০.২২-২০২৬/৫৪৫৭(০৭) মূলে এই বদলির আদেশ জারি করা হয়েছে বলে জানা যায়। ​বদলি হওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন এসআই মোঃ জুয়েল চৌধুরী। আদেশ অনুযায়ী জুয়েল চৌধুরীকে রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ী থেকে লক্ষ্মীপুর জেলায় বদলি করা হয়েছে। এছাড়াও তালিকায় থাকা অন্যান্য কর্মকর্তাদেরও নামের পাশে উল্লেখিত নতুন জেলাগুলোতে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। আদেশে বদলিকৃত পুলিশ সদস্যদের আগামী ১ জুন ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখিত আদেশে আরও কঠোরভাবে উল্লেখ করা হয় যে, কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে ব্যর্থ হন, তবে ২ জুন ২০২৬ খ্রি. তারিখ থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Release) হয়েছেন বলে গণ্য হবেন। ​প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং নিয়মিত বদলি প্রক্রিয়ার অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে বলে জানা গেছে। ডিআইজি কার্যালয়ের এই আদেশ ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে বলে জানা যায় জুয়েল চৌধুরী। দীর্ঘদিন ধরে সে গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে নির্বিগ্নে নানা অপকর্ম চালিয়ে মোটা অংকের পাহাড় গড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সীমান্তে চোরা কারবারিদের সাথে আতাত করে নানা অপকর্মের সাথে জড়িয়ে থাকা জুয়েল চৌধুরীকে দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার দাবী দীর্ঘ দিনের হলেও পুলিশ ডিপার্টমেন্টের এই সিদ্ধান্তের প্রতি স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।