প্রকাশ :: ... | ... | ...

রামুতে ওয়ার্ল্ড ভিশনের অনুষ্ঠানে-তাকাহাসি নাওকি বাংলাদেশের উন্নয়নে জাপান সবসময় পাশে থাকবে


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

কক্সবাজারের রামু উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আই ডাবলিউ আর প্রকল্পের সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কক্সবাজারের আভিজাত হোটেল রামাদার সুগন্ধা হলরুমে এসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরিচালক সাগর মারান্ডির সভাপতিত্বে সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন, জাপান দূতাবাসের চীপ অব ডেপুটি তাকাহাসি নাওকি, ওয়ার্ল্ড ভিশন জাপানের প্রোগাম কোঅর্ডিনেটর, এমএস মেসিকো, অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার ইউজিন লী। এ ছাড়াও অনুষ্টানে প্রকল্প এলাকার চেয়ারম্যান মেম্বার, শিক্ষক ও ছাত্র-ছাত্রী প্রতিনিধি, ধর্মীয় নেতা, ও উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি'র বক্তব্যে বলেন, প্রকল্পটি রামু উপজেলার জন্য একটি সময় উপযোগী প্রকল্প ছিল। যা নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তিনি এই প্রকল্পে অর্থায়নের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথির বক্তব্যে জাপান দূতাবাসের চীফ ডেপুটি তাকাহাসি নাওকি বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষীত বন্ধু, ককসবাজারের মানুষ দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরনার্থীদের বোঝা বহন করে যাচ্ছে, তাই বাংলাদেশের উন্নয়নে জাপান সরকার সবসময় পাশে থাকবে। প্রকল্পটি রামু উপজেলার ৪ টি ইউনিয়নের ৩০টি গ্রামে তিন বছর ধরে কাজ করে আসছেন। আগামী ৩০প্রিল প্রকল্পের মেয়াদ শেষ হবে। এই প্রকল্পের আওতায় ৩বছর স্বাস্থ্য বিধির উন্নয়নের জন্য নানাবিধ কার্যক্রম সম্পূর্ন করেছেন। যেমন স্বাস্থ্য সম্পর্কিত জন সচেতনতা মুলক সেশন, পোষ্টার লিফলেট বিতরন, বিভিন্ন দিবস উদযাপন, বিভিন্ন স্টকহোল্ডারদের সহিত এডভোকেসি মিটিং, সর্বোপরি প্রকল্পটি রামু উপজেলার ৪টি ইউনিয়নে শিশু ও দরিদ্র পরিবারের জন্য পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বলে জানা যায়।