প্রকাশ :: ... | ... | ...

রামুতে তথ্য অধিকার সভা


সংযুক্ত ছবি

রামুতে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর উদ্যোগে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন শীর্ষক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ১২এপ্রিল (রবিবার) সকাল ১০টায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা ও কোস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় রামুর ইপসা-এইচ আরডিসি মিলনায়তনে তথ্য অধিকার বিষয়ে গণশুনানী ও জন অবহিতকরন বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ৬০জন ইপ্সা ও কোস্টের ক্ষুদ্রঋণ গ্রহীতার এই গণশুনানীতে অংশ নেয়। এমআরএ এর পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, এমআরএ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, যুগ্ম পরিচালক রঞ্জিত কুমার সরকার। বক্তব্য রাখেন যুগ্ম পরিচালক নাজনী সুলতানা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক সৈয়দ আশিক ইমতিয়াজ, সহকারী পরিচালক মোঃ হাসান, সহকারী পরিচালক রোকসানা আক্তার লিজা। উক্ত গণশুনানী ও তথ্য অধিকার বিষয়ক সভায় কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, নির্বাহী পরিচালক এম রেজাউল করিম চৌধুরী, সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, ইপ্সার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আরিফুর রহমান, ইপ্সার পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মোঃ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপ-পরিচালক ও কক্সবাজার রিজিওনাল প্রধান মোহাম্মদ শহিদুল ইসলামসহ কোস্ট-ইপ্সার কর্মকর্তাবৃন্দ। এসময় গণশুনানী ও তথ্য অধিকার বিষয়ক সভায় অংশগ্রহণকারী গ্রাহকরা ক্ষুদ্রঋণ কার্যক্রম, সেবা গ্রহণের অভিজ্ঞতা এবং বিভিন্ন মতামত তুলে ধরেন। সার্ভিস চার্জের হার কমানো লবণাক্ততা এলাকায় সুপেয় ও নিরাপদ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, আহত বা ক্ষতিগ্রস্থ সদস্যদের জন্য অনুদান সহায়তা এবং কৃষিখাতে প্রেস পিরিয়ড চালুর মতো বিষয় গুলোর প্রতি গুরুত্বারোপ করে আলোচনা হয়। পাশাপাশি এই প্রজন্মের তরুণদের দক্ষ করে গড়ে তুলতে কোস্ট ১২টি ট্রেডের উপর দক্ষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেন। পানির সমস্যা সমাধানেও তারা সরকারের সাথে একযোগে কাজ করছেন বলে জানান। ইপ্সার নিজস্ব তহবিল থেকে পিকেএসএফ তহবিল সংগ্রহ করে গ্রাহকদের উন্নয়নের লক্ষে ঋণ প্রদানসহ বাস্তব পরিস্থিতি জানার জন্য এমআরএ এর উচ্চ পদস্থ টিম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন। ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ডেও অবদান রাখছে ইপ্সা ও কোষ্ট। এসব কার্যক্রম সন্তোষ জনক ও জনকল্যানে অগ্রণী ভুমিকা রাখছে বলে জানান বক্তারা।