প্রকাশ :: ... | ... | ...

রামুতে পারিবারিক কলহের জের ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা


সংযুক্ত ছবি

রামুতে পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২৯) নামে যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বৃবহস্পতিবার সকালে রামুর রাজারকুল ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ​ ​সূত্রে জানা যায়, রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঞ্জেগানা ঢালারমুখ আদর্শগ্রাম এলাকায় দুবাই প্রবাসী মো. জসিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন তাকিব। গতরাত (১৫ এপ্রিল) আনুমানিক রাত ১০টার দিকে তকিবের সাথে তার স্ত্রী রুবায়েত সারমিন মনির কথা কাটাকাটি হয়। কলহের একপর্যায়ে তাকিব তার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। ধারণা করা হচ্ছে, বুধবার রাত ১১টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে যেকোনো সময় তিনি ঘরের সিলিংয়ের এঙ্গেলের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ​ ​নিহত ইসমত হোসাইন তাকিব চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের মৃত মো. মহসিনের পুত্র। তিনি দীর্ঘ দিন ধরে স্বপরিবারে রামুর রাজারকুলে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। ​ ​পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ভাষ্যমতে, নিহত তাকিব বেশ কিছু টাকা ঋণগ্রস্ত ছিলেন। এই ঋণের বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও পারিবারিক অশান্তি লেগে থাকত। ঋণের বোঝা সইতে না পেরে এবং পারিবারিক কলহের জেরে তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ​ এদিকে ​খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে রুমের ভেতর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি পুলিশ হেফাজতে নেয়।