| ছবি: আবুল কাশেম
রামুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৭এপ্রিল (সোমবার) বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের দক্ষিণ মিঠাছড়ি পানেরছড়া এলাকায় যাত্রীবাহী সিএনজি ও এনজিও সংস্থা রেড ক্রিসেন্টের মাইক্রোবাস এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় সিএনজি চালক গুরুতর আহত হলে সদর হাসপাতালে নেওয়া হয়। এসময় সিএনজি চালক দীল মোহাম্মদসহ (৩২) কে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত দীল মোহাম্মদ টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলবী বাজার এলাকার বাদশা মিয়ার ছেলে।