প্রকাশ :: ... | ... | ...

রামুতে ৫টি কেন্দ্রে সম্পন্ন হলো এসএসসি ও সমমান পরীক্ষা অনুপস্থিত- ২৯ জন


সংযুক্ত ছবি

সারা দেশের ন্যায় রামুতে এস,এস,সি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই রামুর ৫টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২১২২জন। তার মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৯৭১জন পরীক্ষার্থী। রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ৬৯৫জন। রামু বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩৫০জন। কারিগরী শিক্ষা বোর্ড টেক্সটাইল ইনন্স্টিটিউট কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো মোট ৩৫১জন। ৪কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩৯৬জন। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দুটি পরীক্ষা কেন্দ্রে মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীর সংখ্যা ৪৭৩জন। গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২৫৩জন। মাদ্রাসা বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১৭জন। তার মধ্যে জেনারেল ও কারিগরি শিক্ষা বোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা মোট ৩১জন। এদিকে রামু উপজেলার পরীক্ষা কেন্দ্র গুলোতে মোট ২১২২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলো। তবে শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হওয়া এস,এস,সি ও সমমান পরীক্ষায় কোন শিক্ষার্থী বহিস্কার হওয়ার খবর পাওয়া যায়নি। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বানী চৌধুরী জানান, রামুর পরীক্ষা কেন্দ্র গুলোতে পরীক্ষার প্রথম দিনে শান্তিপুর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোন প্রকার অপ্রীকর ঘটনা এড়াতে প্রশাসনের গভীর পর্যবেক্ষণ ছিলো। সামনের পরীক্ষা গুলোও সার্বিক ভাবে সম্পন্ন করতে প্রশাসন যথাযথ প্রস্তুতি রেখেছে।