প্রকাশ :: ... | ... | ...

রামুতে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার, সিএনজি জব্দ


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

কক্সবাজারের রামুতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারীকে আটক করেছে। মঙ্গলবার (২ জুন) দুপুর আনুমানিক ২ টায় রামুর ফতেখারকুল ইউনিয়নের চৌমুহনী কাঁচা বাজারের উত্তর পাশে চট্টগ্রামমুখী মহাসড়কের ওয়াজেদ কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করেন। ​সুত্রে জানা যায়, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া এসআই জয়নাল আবদীনসহ পুলিশের একটি চৌকস দল। ​অভিযানকালে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে যাত্রীবেশী মাদক ব্যবসায়ী শফিউল আলমের হেফাজত থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক বহনে ব্যাবহৃত একটি সিএনজি জব্দ করেন পুলিশ। ​ পুলিশ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে রামু থানা পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।