কক্সবাজারের রামুতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, এসআই, আব্দুল খালেক, এএসআই, মুহাম্মদ জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কোদালিয়াকাটা এলাকায় মোঃ হাসান প্রকাশ বাটু মিয়ার বসতঘর থেকে মোঃ তারেক (২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেখানো ও সনাক্ত মতে শয়নকক্ষের খাটের নিচ থেকে একটি দেশীয় তৈরি এলজি (আগ্নেয়াস্ত্র) এবং দুইটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ১৭মে (রবিবার) রাত ৩টা ৩০ মিনিটে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি মোঃ তারেক রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করলিয়ামুড়া (সোলেমানের পাড়া) ৯ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম এর পুত্র। পুলিশ সুত্রে জানা যায়, অভিযানকালে একটি দেশীয় তৈরি এলজি, দুইটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে ডিএমপির ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রয়েছে। রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।