| ছবি: আবুল কাশেম
রামু প্রেসক্লাবের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭ টায় রামু উপজেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। গুজব, অপঃতথ্য ও বিভ্রান্তিরোধে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে। রামু প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আহমেদ সৈয়দ ফরমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক (জাতীয় দৈনিক পূর্বকোনের রামু প্রতিনিধি) এস মোহাম্মদ হোসাইন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, রামু প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন (দৈনিক সকালের সময়, কক্সবাজার প্রতিদিন), নূর মোহাম্মদ (দৈনিক বর্তমান), সহ-সভাপতি মোঃ কাইয়ুম উদ্দিন (দৈনিক সংবাদ, কক্সবাজার কন্ঠ), সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান (আমার দেশ, দৈনিক হিমছড়ি), যুগ্ম-সাধারণ সম্পাদক আনিস নাঈম (দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মিথুন বড়ুয়া বোথাম (দৈনিক খোলা কাগজ), অর্থ সম্পাদক ইমতিয়াজ ছিদ্দিকী প্রিন্স (দৈনিক নয়াদিগন্ত, ইনানী), ক্রীড়া সম্পাদক সাঈদুজ্জামান (প্রতিদিনের বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম বাবু (সিসিএন), এছাড়াও সভায় অন্যান্যদোর মাঝে বক্তব্য রাখেন, এন, এ সাগর (কক্সবাজার বার্তা), এ আর আরিফ (সিবিএন), নাসের ফয়সাল রাসেল (পালংকি নিউজ), সিরাজুল মোস্তফা আবির (চট্রগ্রাম ট্রিবিউন), উপস্থিত ছিলেন, মোহাম্মদ এরশাদ উল্লাহ, আবদুল মতলব, নুরুল হাকিম, মোহাম্মদ ইকবাল, দেলোয়ার হোসেন সাঈদী প্রমুখ। সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। বর্তমান সময়ে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তারের মধ্যে সাংবাদিকদের আরও সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।