| ছবি: সংগৃহীত
কক্সবাজারের রামুতে ঐতিহাসিক ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া বাংলাদেশ কক্সবাজার জেলা ও রামু উপজেলা শাখার উদ্যোগে এ উপলক্ষে রামু উপজেলার বাঁকখালী অডিটোরিয়ামে পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী (সা) শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে রামু উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য জশনে জুলুশ বের করা হয়। উস্তাযুল ওলামা মুফতি সৈয়দ মোহাম্মদ উল্লাহ নকশবন্দী (মা.জি.আ.)-এর সভাপতিত্বে জশনে জুলুশটি রামু উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আরাকান সড়ক হয়ে রামু ফায়ার সার্ভিস সংলগ্ন মা’সুমিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় গিয়ে শেষ হয়। এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মুফতি আব্দুর রশিদ হক্কানী নকশবন্দী, মুফতি এস এম আব্দুল্লাহ শাহেদ, মুফতি আব্দুল আজিজ রজভী, মাওলানা দানেসুল আলম, মাওলানা রেজাউল করিম নকশবন্দী, মাস্টার মোহাম্মদ সালামত উল্লাহ, খাজা মোহাম্মদ বাকীবিল্লাহ ও মাওলানা মোশাররফ হোসেন আজহারী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, মুফিজুর রহমান চেয়ারম্যান ও আতিকুল ইসলাম। এ ছাড়া মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক, জনাব নুরুল ইসলাম, জনাব নুরুল হক নুরু , মাওলানা রমিজ আহমদ নকশবন্দী, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, এস এম আবরারুল হক, মাওলানা জামাল উদ্দিন আনসারী, এস এম ছফিউল্লাহ মনির, মাওলানা মিজান উল্লাহ নকশবন্দী, মাওলানা শাহ আলমসহ অসংখ্য ওলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ, যুবক, শিশু-কিশোর, মাদ্রাসা ও স্কুলশিক্ষার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক এবং সর্বস্তরের মুসল্লিরা এতে অংশ নেন। জশনে জুলুছ শেষে মা’সুমিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-শৃঙ্খলা এবং সকলের ঈমান-আমল ও সুস্থতা কামনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।