প্রকাশ :: ... | ... | ...

রামুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

ককসবাজারের রামুতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগষ্ট) রামু উপজেলা বাকঁখালী মিলনায়তনে সকাল ১১টায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। রামু উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রামু থানা অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম ভূইয়া, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, রামু উপজেলা জামায়াতের সেক্রেটারী আ.ন.ম হারুন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রামু উপজেলার সমন্বয়কারী আহসানুল জোবায়ের, রামু উপজেলা নেজাম ইসলাম পার্টির সেক্রেটারী মওলানা শহীদুল্লাহ, রামু প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, কক্সবাজার জেলা জুলাই রাজবন্দী এ্যালেয়েন্সের যুগ্ন আহবায়ক আহমদ ছৈয়দ ফরমান, সাংগঠনিক সম্পাদক মাঈনুর রশিদ, কক্সবাজার জেলা জুলাই রেভ্যুলেশনারী এ্যালায়েন্সের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, আহত জুলাই যোদ্ধা আবুল কালাম আযাদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র, নাগরিক অধিকার এবং দেশ গঠনে ঐক্য ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। তারা দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিজ নিজ বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে জুলাই যোদ্ধে অবদানকারীদের সম্মাননা ক্রেস্ট তুলেদেন নেতৃবৃন্দরা। হাফেজ খায়রুল বশরের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে জুলাই শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।