| ছবি: সংগ্রহীত
রামুতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন কক্সবাজার-৩ আসনের এমপি লুৎফুর রহমান কাজল। (১৬ আগস্ট) রবিবার বিকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রামুতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপজেলার ঐতিহাসিক জামে মসজিদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে সপ্তাহের মূল কর্মসূচির শুভ সূচনা করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য কাজল। দিঘীর ঘাটে পোনা মাছ অবমুক্তকালে সংসদ কাজল বলেন, “মৎস্য সম্পদ আমাদের দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদার অন্যতম প্রধান ভিত্তি। রূপালি মাছের উৎপাদন বাড়িয়ে দেশকে পুরোপুরি স্বনির্ভর করে গড়ে তুলতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। রামু কক্সবাজারের মতো উপকূলীয় অঞ্চলে আধুনিক ও পরিবেশবান্ধব মৎস্য চাষ বাড়িয়ে স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান । এ সময় আরো উপস্থিত ছিলেন, রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমদসহ প্রশাসনের কর্মকর্তা ও সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ। উদ্বোধনী কার্যক্রমের পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের নিয়ে আলোচনা সভা ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহের পুরো সময়জুড়ে প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষে উদ্বুদ্ধ করতে উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। পরবর্তীতে সংসদ কাজল রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। রামুতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন-সংসদ কাজল আবুল কাশেম : রামু রামুতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন কক্সবাজার-৩ আসনের এমপি লুৎফুর রহমান কাজল। (১৬ আগস্ট) রবিবার বিকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রামুতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপজেলার ঐতিহাসিক জামে মসজিদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে সপ্তাহের মূল কর্মসূচির শুভ সূচনা করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য কাজল। দিঘীর ঘাটে পোনা মাছ অবমুক্তকালে সংসদ কাজল বলেন, “মৎস্য সম্পদ আমাদের দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদার অন্যতম প্রধান ভিত্তি। রূপালি মাছের উৎপাদন বাড়িয়ে দেশকে পুরোপুরি স্বনির্ভর করে গড়ে তুলতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। রামু কক্সবাজারের মতো উপকূলীয় অঞ্চলে আধুনিক ও পরিবেশবান্ধব মৎস্য চাষ বাড়িয়ে স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান । এ সময় আরো উপস্থিত ছিলেন, রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমদসহ প্রশাসনের কর্মকর্তা ও সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ। উদ্বোধনী কার্যক্রমের পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের নিয়ে আলোচনা সভা ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহের পুরো সময়জুড়ে প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষে উদ্বুদ্ধ করতে উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। পরবর্তীতে সংসদ কাজল, রামু উপজেলার ৩ ইউনিয়নের বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেন।