প্রকাশ :: ... | ... | ...

লংগদু জোন কাপ ফুটবল টুর্নামেন্টে ৪-১ ব্যবধানে বিজয়ী খেদারমারা ইউনিয়ন


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

রাঙামাটির লংগদু উপজেলায় লংগদু জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় লংগদু উপজেলার বগাচত্ত্বর ইউনিয়ন ফুটবল দলকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়ন ফুটবল দল। শনিবার (১৩ জুন) বিকেলে লংগদু উপজেলা পরিষদের মাঠে এ টুনামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি থেকে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, লংগদু জোন কমান্ডার লে. কর্ণেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি। এসময় তিনি বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করেন এবং ফুটবলারদের মাঝে গাছের চারা বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। পাশাপাশি এটি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ও সহাবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আশা প্রকাশ করে বলেন, এ প্রতিযোগিতা স্থানীয় তরুণদের ইতিবাচক কর্মকার্ন্ডে সম্পৃক্ত করার পাশাপাশি এলাকার শান্তুি ও সম্প্রীতির পরিবেশ আরও সুসংহত করবে। জোন কমান্ডার আরও বলেন, সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় স্থানীয় জনগনের কল্যাণে বিভিন্ন জনমুখী উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। এর আগে ফিতা কাটা, বেলুন এবং পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এসময় ৩২ আনসার ব্যাটলিয়ন লংগদু উপজেলার পরিচালক মোছাঃ সারোয়ার জাহান চৌধুরী, লংগদু জোনের উপ অধিনায়ক মোঃ শাহিনুর মাহমুদ খান, মেজর মোঃ শাহিনুর আল সাকিব, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এ টুর্নামেন্টে লংগদু জোনের অধীন লংগদু উপজেলার ৭ টি ইউনিয়ন এবং বাঘাইছড়ি উপজেলার আমতলী এবং খেদারমারা ইউনিয়নসহ মোট ৯ টি ফুটবল দল অংশ নিয়েছে।