| ছবি: তৈয়ব আলী
বান্দরবানের লামায় নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ে অ্যাজেন্ডার স্থানীয় ইস্যু চিহ্নিতকরণ এবং কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ইউএন ওমেন এর আর্থিক সহায়তায় এনজেড একতা মহিলা সমিতি ও বাংলাদেশ নারী গ্রগতি সংঘ (বিএনপিএস) এর আয়োজনে একতা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় স্থানীয় পর্যায়ে নারী নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠিত সভায় এনজেড একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার তানভীর হাসান, নারী ও শিশুর সহায়তা ডেস্ক কর্মকর্তা এসআই মোঃ মেহেদী হাসান চৌধুরী, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন, রূপসী পাড়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ শাহআলম, লামা সদর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ, স্থানীয় সরকার প্রতিনিধি, নারী উন্নয়ন সংস্থার সদস্য বৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। প্রকল্পের মূল লক্ষ ২০২৬ সালের মধ্যে একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজে অধিক সংখ্যক নারী-পুরুষ, বিশেষ করে সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা অপেক্ষাকৃত বেশি ন্যায়সঙ্গত, বৈষম্যহীন, জেন্ডার সংবেদনশীল, অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক শাসন এবং ন্যায়বিচারের সুবিধা সহ এই বিষয়ক স্থানীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা। সভায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার মূল বিষয় অংশগ্রহণ, প্রতিরোধ. সুরক্ষা ও পূর্নবাসন বিষয় সমূহ যথাযথভাবে নিশ্চিতের জন্য এডভোকেসী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়। এসময় উপজেলা পর্যায়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ পক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার মূল বিষয় যথাক্রমে অংশগ্রহণ, প্রতিরোধ, সুরক্ষা ও পুনর্বাসন বিষয় সমূহ যথাযথভাবে নিশ্চিতের জন্য যথাযথ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়। বাংলাদেশ নারী প্রগতি সংঘ বিএনপিএস-এর সেঁজুতি এবং হালিমা লিজা যৌথভাবে সভা পরিচালনা করেন এবং অংশগ্রহণকারীদের বক্তব্য শুনেন ও প্রয়োজনীয় মতামত প্রদান করেন। উল্লেখ্য, নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিএনপিএস মুখ্য ভূমিকা পালন করে আসছে।