প্রকাশ :: ... | ... | ...

লামায় পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতার


সংযুক্ত ছবি

| ছবি: তৈয়ব আলী

বান্দরবানের লামা থানা পুলিশ ওয়ারেন্ট তামিলের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে সিআর নং ১৩৮/২৪ (সদর) দায়রা মামলা নং ৩০/২০২৫ সাজা পরোয়ানা ভূক্ত আসামী মোঃ রবিউল ইসলাম'কে গ্রেফতার করেছে। সহকারী পুলিশ সুপার, লামা সার্কেল, মাসুম সরদার এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল এর নির্দেশনায় ১৩ জুন রাতে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে উপরোক্ত সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন। আটকৃত মোঃ রবিউল ইসলাম, উপজেলার রূপসী পাড়া ইউনিয়নের শিলেরতুয়া এলাকার মৃত মকবুল আহমদ এর ছেলে। আসামিকে রবিবার (১৪ জুন) সকালে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানান। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।