| ছবি: তৈয়ব আলী
বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বান্দরবানের লামায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৩১ মে) সকাল ১১টায় লামা উপজেলা প্রশাসনের আয়োজনে "আকর্ষণের মুখোশ উন্মোচন, নিকোটিন ও তামাকের আসক্তি মোকাবিলা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে র্যালিটি উপজেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সরকারী নির্দেশনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয় এবং তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার আহ্বান জানান । সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন সমাপনী বক্তব্যে বলেন, ধূমপানে মানুষের অনেক জটিল ও কঠিন রোগের সৃষ্টি হয় এমনকি মৃত্যুরও কারণ হয়ে দাঁড়ায় এখান থেকে বিরত থাকার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দেন। তিনি আরও বলেন, লামাকে তামাক মুক্ত ও নিয়ন্ত্রনে রাখতে সরকারী সকল দপ্তরের পাশাপাশি সুশিল সমাজকে এগিয়ে আসার আহবান জানান।